Spzyc Tv
পশ্চিম মেদিনীপুরের শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল
প্রতিদিনের টাটকা খবর সবার আগে
রাজ্য • বিশেষ আপডেট
অন্নপূর্ণা যোজনা পোর্টাল ও আগস্ট মাসের ৩০০০ টাকা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট
কলকাতা: প্রযুক্তিগত সমস্যার কারণে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যে পোর্টালটি ছিল, তা বিগত কাল থেকে সাইট নিষ্ক্রিয় রাখা হয়েছিল। বর্তমানে সাইটটি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং সাইটে কিছু নতুন আপগ্রেশন বা আধুনিকীকরণের কাজ চলছিল বলে নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে।
প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে, এই বিষয়ে কেউ যেন কোনোভাবে বিভ্রান্ত না হন। কোনো স্বচ্ছ উপভোক্তাই এই প্রকল্প থেকে বাদ যাবেন না।
আসন্ন আগস্ট মাসের ৩০০০ টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টেই ডিবিটি (DBT) মাধ্যমে ক্রেডিট করা হবে। তাই এ বিষয়ে সকলে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যুক্ত থাকুন।