টেক্সট কপি করা যাবে না।

Spzyc Tv
Spzyc Tv
পশ্চিম মেদিনীপুরের শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল
প্রতিদিনের টাটকা খবর সবার আগে
Profile
ভগবানপুর, পূর্ব মেদিনীপুর
৫ আগস্ট, বুধবার, ২০২৬

মর্মান্তিক দুর্ঘটনা! পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের দুই শিশুর, শোকের ছায়া ভগবানপুরে

Tragic Accident

ভগবানপুর: একসঙ্গে ঝরে গেল দুটি তাজা প্রাণ। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার নুনহন্ড গ্রামে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো একই পরিবারের দুই শিশুর। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নব প্রধানের ৫ বছরের মেয়ে এবং প্রসেনজিৎ প্রধানের ২ বছরের ছেলে সুরজিৎ প্রধান (সম্পর্কে ভাই-বোন)। সোমবার সকালে হঠাৎ করেই বাড়ির ওই দুই শিশু নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের উদ্ধার করেন।

দ্রুত তাদের ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। ছোট্ট দুটি শিশুর এমন আকস্মিক প্রয়াণে পরিবারে চলছে শোকের মাতম এবং বাকরুদ্ধ পুরো গ্রামবাসী।