টেক্সট কপি করা যাবে না।

Spzyc Tv
Spzyc Tv
পশ্চিম মেদিনীপুরের শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল
প্রতিদিনের টাটকা খবর সবার আগে
Profile
পিংলা, পশ্চিম মেদিনীপুর
৫ আগস্ট, বুধবার, ২০২৬

কথায় নয়, এবার প্রতিবাদ সোজা কাদা জলে নেমে! পিংলায় রাস্তায় ধানের চারা পুঁতে অভিনব বিক্ষোভ

Protest News

পিংলা: উন্নয়নের প্রতিশ্রুতি আর কতদিন শুধু কাগজে-কলমে থাকবে? এই প্রশ্ন তুলেই এবার অভিনব প্রতিবাদে সামিল হলেন এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ১৬৫ নম্বর হাটমালিদা সংসদের (মসজিদ সংলগ্ন বাঁশতলা থেকে সঞ্জয় সিংহের বাড়ি পর্যন্ত) প্রায় ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে।

বর্ষার জেরে রাস্তাটি এখন সম্পূর্ণ এক হাঁটু কাদায় ভরা। এর ফলে স্থানীয় প্রায় ২০০টি পরিবারের ৭০০ থেকে ৮০০ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী ও কর্মজীবী মানুষের যাতায়াত প্রায় বন্ধ হওয়ার উপক্রম। পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস—সব মহলে বহুবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি।

অবশেষে বাধ্য হয়েই ক্ষুব্ধ গ্রামবাসীরা কাদা ভরা রাস্তার ওপর ধানের চারা পুঁতে অভিনব প্রতিবাদে সামিল হন। "আর নয় আশ্বাস, অবিলম্বে চাই পাকা ও চলাচলযোগ্য রাস্তা"—এই একটাই দাবি এখন সকলের মুখে মুখে। প্রশাসনের টনক কবে নড়ে, সেটাই এখন দেখার বিষয়।