টেক্সট কপি করা যাবে না।

Spzyc Tv
Spzyc Tv
পশ্চিম মেদিনীপুরের শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল
প্রতিদিনের টাটকা খবর সবার আগে
Profile
দাঁতন, পশ্চিম মেদিনীপুর
১ আগস্ট, শনিবার, ২০২৬

জাল লটারি চক্রের হদিশ! ওড়িশা থেকে বাংলায় পাচারের সময় গ্রেপ্তার ১

Lottery Fraud News

দাঁতন: পশ্চিমবঙ্গ ও ওড়িশা সীমান্তবর্তী এলাকায় ফের সক্রিয় জাল লটারি চক্র। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকনিয়া নাকায় পুলিশের কঠোর তৎপরতায় বানচাল হলো এই জাল লটারির কারবার। ওড়িশা থেকে মোটরবাইকে করে বিপুল পরিমাণ জাল লটারির টিকিট বাংলায় পাচার করার সময় হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোনাকনিয়া নাকা পয়েন্টে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। সেই সময় ওড়িশার দিক থেকে আসা একটি সন্দেহজনক মোটরবাইক থামিয়ে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশ কর্মীদের। গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল লটারির টিকিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে না পারায় ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়।

ধৃত ব্যক্তির নাম শেখ কামির উদ্দীন। তার বাড়ি প্রতিবেশী রাজ্য ওড়িশাতেই বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দাঁতন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর মাঝি। পুলিশের প্রাথমিক অনুমান, এই চক্রের শিকড় বহু দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ওড়িশার ঠিক কোন জায়গা থেকে এই জাল টিকিটগুলি প্রিন্ট করে বাংলায় নিয়ে আসা হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা কারা সরাসরি জড়িত, তা খতিয়ে দেখছে দাঁতন থানার পুলিশ।

সীমান্তবর্তী এলাকায় এই ধরনের অবৈধ ও জাল কারবার রুখতে পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতকে জেরা করে এই আন্তঃরাজ্য জাল লটারি চক্রের মূল উৎস ও ডাঁহা পাচারকারীদের সন্ধান পেতে তৎপর তদন্তকারীরা।