রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ জেলা পুলিশের বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৬
পশ্চিম মেদিনীপুর: সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং দুর্ঘটনা রোধে উদ্যোগী হলো জেলা প্রশাসন। পশ্চিমবঙ্গ পুলিশ ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হলো ‘বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৬’। এই সচেতনতামূলক অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় প্রাঙ্গণে।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে কলেজ চত্বরে উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশিষ্ট আধিকারিকবৃন্দ সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। কীভাবে বাইক চালানোর সময় হেলমেট বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে, চার চাকা চালানোর সময় সিটবেল্ট পরা জরুরি এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার মাধ্যমে প্রাণ বাঁচানো সম্ভব—সেই বিষয়ে বিস্তারিত আলোচনা ও সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
তরুণ প্রজন্ম ও ছাত্রছাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তার পাঠ পৌঁছে দিতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষামহল ও স্থানীয় বাসিন্দারা। নিয়ম মেনে চলুন, নিরাপদে জীবনযাপন করুন—এই মূল স্লোগানকে সামনে রেখেই সম্পন্ন হয় এদিনের কর্মসূচি।