Spzyc Tv
পশ্চিম মেদিনীপুরের শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল
প্রতিদিনের টাটকা খবর সবার আগে
ঝাড়গ্রাম • মর্মান্তিক দুর্ঘটনা
ঝাড়গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা! টানা বৃষ্টিতে মাটির বাড়ি ধসে মৃত্যু বৃদ্ধার
ঝাড়গ্রাম: টানা বর্ষণে ফের ঝাড়গ্রাম জেলায় ঝরে গেল একটি মূল্যবান প্রাণ। নয়াগ্রাম ব্লকের বড় নিগুই গ্রাম পঞ্চায়েতের বড়সোল গ্রামে মাটির বাড়ির দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে স্বর্ণ কালন্দি (প্রায় ৪০) নামের এক বৃদ্ধার।
স্থানীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত অসচ্ছল ওই বৃদ্ধা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন এবং দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ মাটির বাড়িতেই বসবাস করছিলেন। একটানা বৃষ্টির কারণে মাটির দেওয়াল নরম হয়ে হঠাৎ করেই ধসে পড়ে। ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
ঘটনার খবর পেয়ে নয়াগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে একটানা বৃষ্টির জেরে বড়সোল গ্রামের আরও বহু মাটির বাড়িতে ফাটল দেখা দেওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।