টেক্সট কপি করা যাবে না।

Spzyc Tv
Spzyc Tv
পশ্চিম মেদিনীপুরের শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল
প্রতিদিনের টাটকা খবর সবার আগে
Profile
পশ্চিমবঙ্গ
আগস্ট ২০২৬
Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনা পোর্টাল ও আগস্ট মাসের ৩০০০ টাকা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট

প্রযুক্তিগত সমস্যার কারণে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যে পোর্টালটি ছিল কাল থেকে সাইট নিষ্ক্রিয় করা হয়েছিল এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে সাইডে কিছু নতুন আপগ্রেশন চলছিল নবান্ন সূত্রের খবর তাই। বিভ্রান্ত হবেন না কেউ স্বচ্ছ উপভোক্তা বাদ যাবেন না আগস্ট মাসের ৩০০০ টাকা একাউন্টে DBT মাধ্যমে ক্রেডিট হবে, নিশ্চিন্ত থাকুন এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে জুড়ে থাকুন।
Lorry Accident

ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে লরি, অল্পের জন্য রক্ষা বড় বিপদের!

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জগন্নাথপুর এলাকায় এক বড়সড় দুর্ঘটনা এড়াল। বুধবার ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে চলন্ত একটি লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে পড়ে যায়। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি বা বড় ধরনের হতাহতের খবর নেই। স্থানীয়দের তৎপরতায় ও পুলিশের সহায়তায় দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
House Collapse

ঝাড়গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা! টানা বৃষ্টিতে মাটির বাড়ি ধসে মৃত্যু বৃদ্ধার

টানা বর্ষণে ফের ঝাড়গ্রাম জেলায় ঝরে গেল একটি প্রাণ। নয়াগ্রাম ব্লকের বড় নিগুই গ্রাম পঞ্চায়েতের বড়সোল গ্রামে মাটির বাড়ির দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে স্বর্ণ কালন্দি নামের এক বৃদ্ধার। একটানা বৃষ্টির কারণে মাটির দেওয়াল নরম হয়ে ধসে পড়ে এবং ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘটনার খবর পেয়ে নয়াগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।