টেক্সট কপি করা যাবে না।

জনতার দরবারে অভিযোগ জানিয়ে হল বিদ্যুৎ সংযোগ, খুশি আদিবাসী পরিবার | Spzyc Tv
Spzyc Tv
পশ্চিম মেদিনীপুরের শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল
প্রতিদিনের টাটকা খবর সবার আগে
Profile
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর
৫ আগস্ট, বুধবার, ২০২৬

জনতার দরবারে অভিযোগ জানিয়ে হল বিদ্যুৎ সংযোগ, খুশি আদিবাসী পরিবার

Electricity Connection News

ঘাটাল: দীর্ঘদিনের সমস্যার অবসান। অবশেষে জনতার দরবারে অভিযোগ জানানোর সুফল পেলেন ঘাটাল পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্দিপুরের একটি আদিবাসী পরিবার। সাধারণ মানুষের সুবিধার্থে আয়োজিত ‘জনতার দরবার’-এ সরাসরি নিজেদের সমস্যার কথা তুলে ধরে আবেদন জানিয়েছিলেন ওই পরিবারটি।

অভিযোগ পাওয়ার পরই তৎপর হন ঘাটালের বিধায়ক শীতল কপাট মহাশয়। তিনি নিজে সরাসরি ওই পরিবারটির বাড়িতে যান এবং বিদ্যুৎ সংযোগ পাওয়ার সমস্ত রাস্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা সুনিশ্চিত করেন।

বিধায়কের ব্যক্তিগত উদ্যোগ ও প্রত্যক্ষ তত্ত্বাবধানেই দ্রুত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ওই আদিবাসী পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়। দীর্ঘদিনের অন্ধকার দূর হওয়ায় এবং নিজ বাড়িতে বিদ্যুৎ আলো জ্বলায় স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ ওই পরিবারটির সদস্যরা। বিধায়কের এই মানবিক ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীও।